রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের যাকাত বিষয়ক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত
লক্ষ্মীপুর জেলায় রায়পুরের শ্রেষ্ঠ শিশু শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে পবিত্র মাহে রামাদানে কুরআন ও যাকাত বিষয়ক এক ব্যতিক্রমী সেমিনার, কুরআন ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ, ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন এর উপস্থিতিতে এবং মোঃ আশরাফুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান পালন করা হয়।
এসময়ে উপস্থিত বক্তব্য দেন প্রধান আলোচক মাওলানা মঞ্জুর হোসাইন ( ভাইস প্রিন্সিপাল, রায়পুর, আলিয়া কামিল মাদ্রাসা), ড. এ কে এম ফজলুল হক ( সভাপতি , রায়পুর প্রেসক্লাব), মুহাম্মদ নিজাম উদ্দিন ( প্রধান শিক্ষক, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ) , সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা।
সেমিনারে যাকাত বিষয়ক পবিত্র কোরআনের আলোকে চমৎকার বক্তব্য দেন দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হারুন সাইফ, ৭ম শ্রেণির শিক্ষার্থী জুয়াইরিয়া ইসলাম জান্নাত সহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী, সকল শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান শেষে ২০২৫ শিক্ষাবর্ষে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩জন শিক্ষার্থী সহ ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ট্যালেণ্টপুল গ্রেড সহ বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেস প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা