বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে গোপালগঞ্জ জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, গোপালগঞ্জ সার্কেল; সহযোগিতায় ছিল জেলা প্রশাসন, গোপালগঞ্জ।
অনুষ্ঠানে জানানো হয়, বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক গোপালগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অনুদান মঞ্জুর করা হয়েছে। মোট ৮টি পরিবারের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
চেকপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন— গাজী মোঃ হাফিজুর রহমান, মাহিম বিল্লাহ, রুহুল আমিন খান, দুলাল খান, মোঃ অলিদ হাসান খান, বাধন হাসান, একরাম শেখ এবং আলিশা মুসকান-এর স্বজনরা। দুর্ঘটনাগুলো বিভিন্ন সময়ে গোপালগঞ্জ সদর ও পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকার আন্তরিক। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ আর্থিক সহায়তা পরিবারগুলোর দুঃসময়ে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় বিআরটিএ, গোপালগঞ্জ সার্কেলের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied