ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যবুক নিহত"রাজনৈতিক চাপে ৫ দিনেও গ্রেফতার হয়নি আাসামি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন-এর কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামিসহ অন্যরা এখনও গ্রেপ্তার না হওয়ায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।
নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ হামলায় শাহ আলমের ছেলে সজীব হোসেন গুরুত্বর আহত হয়েছেন।
বর্তমানে সজীব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় পনেরোজন গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সলঙ্গা থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় হামলার হুকুমদাতা হিসেবে কাশিনাথপুর গ্রামের মতিয়ার রহমান মোল্লার ছেলে ওয়াকিল আহমেদ (আলাউদ্দিন)-কে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়া আইয়ুব আলী, আব্দুল মোমিন, ফাহিম, জুয়েল নজরুলসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামধারী আসামী ছাড়াও এঘটনার সাথে জড়িত রয়েছে ওই গ্রামের একাধিক যুবক যারা প্রত্যক্ষভাবে হামলায় জড়িত ছিলেন বলে আহতরা জানিয়েছেন।
তবে মামলা দায়েরের পাঁচ দিন পার হলেও এখন পর্যন্ত মুল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন প্রধান আসামি ওয়াকিল আহমেদ (আলাউদ্দিন), আইয়ুব আলী, জুয়েল, নজরুল, ফাহিম, রুহুল আমিনসহ অন্যরা।
নিহতের পরিবার অভিযোগ করেছেন, মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তারা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর পক্ষ থেকেও সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, আসামীদের ধরতে আমরা বিশেষ তৎপরতা চালাচ্ছি। আশা করছি অচিরেই অভিযুক্তরা আইনের আওতায় আসবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন