মুকসুদপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে আলোচনা, মোয়াজ্জেম হোসেন মিন্টু এগিয়ে
স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এই প্রেক্ষাপটে মুকসুদপুর পৌরসভাতেও সম্ভাব্য প্রশাসক নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পৌর এলাকার একাংশের বাসিন্দাদের মতে, বর্তমান পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হলে নাগরিক সেবার কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হতে পারে। তাদের প্রস্তাব,সাবেক প্যানেল মেয়র ও সাবেক পৌর কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টুকে এ দায়িত্ব দেওয়া হলে উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং চলমান প্রকল্প গুলোর ধারাবাহিকতা বজায় থাকবে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সম্পৃক্ততার ফলে তিনি পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সুপরিচিত। তার নেতৃত্বে দায়িত্ব অর্পণ করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি জনসেবার মানোন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি,সরকারিভাবে নির্দেশনা পাওয়া সাপেক্ষেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। পৌরবাসীর প্রত্যাশা যোগ্য,অভিজ্ঞ ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে পৌরসভার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত