মান্দায় মাদ্রাসায় মারধরের পর চোর সন্দেহে এক ব্যক্তির মৃত্যু
নওগাঁর মান্দায় একটি মাদ্রাসায় চোর সন্দেহে আটক করে মারধরের পর রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রফিকুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। এ সময় তাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ভোরের দিকে তিনি মারা যান।
ঘটনাটি নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের কেউ সরাসরি ঘটনার বিস্তারিত জানাতে না পারলেও গুঞ্জন রয়েছে, মাদ্রাসার কয়েকজন শিক্ষক চোর সন্দেহে তাকে মারধর করেন। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছে, স্থানীয় লোকজনের মারধরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, চোর সন্দেহে আটক ব্যক্তিকে মারধরের পর ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান