ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় শাহিনের জন্য টাইগারদের যাত্রা অনিশ্চিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৭:৪৯

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রোববার রাতে ঢাকা ছাড়ার কথা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তদু হুট করেই তাদের যাত্রা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে পিছিয়ে যেতে পারে টাইগারদের ওমান যাত্রা।

বর্তমানে ঘূর্ণিঝড় শাহীন তাণ্ডব চালাচ্ছে ওমানে। এ কারণে দেশটির মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। তাই টিম বাংলাদেশের যাত্রা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। তবে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন, শঙ্কা থাকলেও সেটি উড়ে গেছে।

এ বিষয়ে বাশার বলেন, আমিও ঘূর্ণিঝড়ের কথা শুনেছি। তবে বোর্ড থেকে এখনো আমাদেরকে নেতিবাচক কোনো কিছু জানানো হয়নি। নির্ধারিত সময়েই ফ্লাইট ছাড়বে বলে আমাদের জানানো হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

এদিকে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, বিমান কর্তৃপক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত মাসকট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ঘূর্ণিঝড় শাহিনের কারণে মাসকট বিমানবন্দর বন্ধ রাখা হলে আজ রাতের ফ্লাইট বাতিল হবে জাতীয় দলের। মাসকট বিমানবন্দর খোলা থাকা নিশ্চিত হওয়ার পরই ঢাকা থেকে মাসকটের উদ্দেশ্যে আকাশে উড়বে টিম বাংলাদেশকে বহনকারী বিমান।

প্রীতি / প্রীতি

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব