ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টস হেরে ফিল্ডিংয়ে কলকাতা, দলে ফিরলেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২১ রাত ৮:৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেইন উইলিয়ামসন। কিছুক্ষণের মধ্যেই দলের সঙ্গে ফিল্ডিং করতে নামবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চার ম্যাচ পর একাদশে জায়গা পেলেন তিনি।

অলরাউন্ডার আন্দ্রে রাসেল ইনজুরিতে পড়লে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সাকিবকে কলকাতার একাদশে দেখার সম্ভাবনা জেগেছিল। কিন্তু ওই দিন অভিষেক হয় পেসার টিম সাউদির। পরের ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে পেসার লোকি ফার্গুসন বাদ পড়লে আবারও বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে আশা জেগেছিল ভক্ত-সমর্থকদের।

কিন্তু না, ওই ম্যাচেও নেই সাকিব! ফার্গুসনের বদলে নামা টিম সেইফার্ট ৫ উইকেটে হারের ম্যাচে আশাহত করলে বাঁহাতি অলরাউন্ডারকে একাদশে ফেরানোর ইঙ্গিত দেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। নিউ জিল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যানের বদলেই জায়গা হয়েছে সাকিবের। মাত্র ২ রান করেছিলেন সেইফার্ট।

কলকাতা নাইট রাইডার্স একাদশ

শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনিল নারিন, শিভাম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, উমরান মালিক।

প্রীতি / প্রীতি

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব