মুছাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দলের কর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মাইনউদ্দিন সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য তারিকুল আলম তেনজিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসেদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার, মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজুল করিম, সন্দ্বীপ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টো ও সদস্য সচিব বাবুল আক্তার।
অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবদুল বাকের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য ডাঃ শেখ ফরিদ, তসলিম উদ্দিন, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদাউস, মুছাপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসেদুর রহমান, মুছাপুর বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিচ আলম, ডাঃ সবুর খান, ডাঃ জয়নাল আবেদিন, নাছির উদ্দিন শরীফ, মুছাপুর যুবদলের আহ্বায়ক আলিম মেম্বার, সরকারি হাজী এ বি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাস্টার আবদুর রহিম, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আকবর, মুছাপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তারিকুল আলম তেনজিং বলেন, “ইফতার ও দোয়া মাহফিল আমাদের দলের কর্মী ও নেতাদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর একটি সুযোগ। এমন সভার মাধ্যমে আমরা দলীয় একতা দৃঢ় করি এবং স্থানীয় স্তরে আমাদের দলের কার্যক্রম ও নীতি জনগণের কাছে তুলে ধরতে পারি।”
উল্লেখ্য, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী কামরুজ্জামান ফয়সাল। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Aminur / Aminur
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত