মাগুরায় ৭০ বছরের জরিনা বেগমের ইফতার–সেহরিতে সঙ্গী শুধু পানি
পবিত্র রমজান মাস, এই মাসে উচ্চবিত্ত-মধ্যবিত্ত -নিম্নবিত্ত প্রতিটি ঘরেই নানান রকম আয়োজনে প্রস্তুত করা হয় সেহরি ও ইফতার। পরিবারের সকল সদস্য একসাথে মিলে উপভোগ করে সেহরি ও ইফতারের সুন্দর মুহূর্ত। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া মন্ডলপাড়ায় জরিনা বেগম (৭০) যার সেহরি ও ইফতারে খাবার হিসাবে পানিই একমাত্র সম্বল।
বৃদ্ধা জরিনা জানান, বহু বছর আগেই স্বামীকে হারিয়েছি। নেই কোনো জমিজমা, নেই আয়ের কোন উৎস। সরকারি সহায়তার তালিকায় ও নাম উঠেনি কখনো । অশ্রুসিক্ত নয়নে জরিনা বলেন,বয়সের ভারে এখন আর ভিক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার শক্তিটুকুও নেই। গত তিন বছর এভাবেই অনাহারে দিন যাচ্ছে, ইফতারে রোজা ভাঙ্গি পানি দিয়ে। এ সময় বৃদ্ধা, জরিনা জীবন বাঁচাতে সমাজের উচ্চবিত্তদের সহায়তা চেয়ে কান্নায় ভেঙে পড়েন।
জরিনা বেগমের রান্নাঘরে গিয়ে প্রতিবেশী সুমি বলেন,“চুলার দিকে তাকালেই বোঝা যায় কত দিন ধরে এখানে আগুন জ্বলেনি। হাঁড়ি-পাতিল পড়ে আছে, কিন্তু রান্না হয় না। ঘরে চাল-ডাল কিছুই নেই। প্রতিবেশীরা জানান, প্রতিদিন ইফতারের সময় জরিনা বেগম ঘরের দরজার সামনে বসে থাকেন। নিঃশব্দে তাকিয়ে থাকেন রাস্তার দিকে—কখন যেন কেউ একটু খাবার নিয়ে আসে। সেই খাবারি তার ইফতার ও সেহরির ভরসা। স্থানীয় বাসিন্দা সাগর মন্ডল বলেন, “এই বয়সে তার এমন কষ্ট কেউ সহ্য করতে পারে না। তিনি একেবারে অসহায় অবস্থায় আছেন।”
আরেক প্রতিবেশী মমিনুর মোল্লা বলেন, “রমজান মাসে একজন বৃদ্ধা মানুষ না খেয়ে থাকছেন—এটা আমাদের সবার জন্য লজ্জার। এখনই যদি কেউ এগিয়ে না আসে, তাহলে তার বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।”
এলাকাবাসীর আকুল আবেদন, জরিনা বেগমকে দ্রুত বয়স্ক ভাতা ও জরুরি খাদ্য সহায়তার আওতায় আনা হোক। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে তারা সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
Aminur / Aminur
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন