মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুমিল্লায় ওলামা দলের দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় রেষ্টুরেন্ট কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওলানা সেলিম রেজা।
কুমিল্লা মহানগর ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা শাহজাহান ভুঁইয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ ইকবাল হোসেন নোমান এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।
অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ ও মহানগর ওলামা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান