টাঙ্গাইলে আত-তাওবাহ’র মাধ্যমে ওমরাহ, ভিসা ও চিকিৎসা পর্যটনে বিশ্বমানের সেবা
বিশ্বমানের সেবা, ঝামেলাহীন ব্যবস্থাপনা এই শ্লোগানে টাঙ্গাইলে শুভ উদ্বোধন হলো আত - তাওবাহ ওমরাহ, ভিসা ও চিকিৎসা পর্যটন সেবা প্রতিষ্ঠান। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ট্রাফিক বক্স সংলগ্ন ভবনের ৩য় তলায় ৭ মার্চ এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সাদত (বিশ্ববিদ্যালয়) কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ। সভাপতিত্ব করেন আত - তাওবাহ এর স্বত্বাধিকারী রবিউল আউয়াল খান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন (UNWPA) এর প্রতিনিধি ও অ্যাম্বাসেডর ফাউন্ডার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম রাজীব, আত-তাওবাহ এর পরিচালক মাহমুদ হাসান রানা, মেহেরবা ডটকম এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব বিন জামাল, স্টেপ অব গ্লোবাল লিমিটেড এর পরিচালক শামীম সারোয়ার, আইটি (অ্যাম্বাসেডর) প্রতিনিধি অমিত হাসান নিহাত, আইটি পরিচালক রাশেদুল আলম ও আইটি পরিচালক (পার্টনার -সিইও) মোঃ ওয়াহিদ মুরাদ পলাশ। “আত-তাওবাহ” প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় ওমরাহ, ভিসা ও চিকিৎসা পর্যটনে ঝামেলা বিহীন ব্যবস্থাপনায় বিশ্বমানের সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। ধর্মীয় ভ্রমণ, বিদেশ ভিসা ও চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে সহজ ও নির্ভরযোগ্য ব্যবস্থা নিশ্চিত করতে তারা কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য বিশ্বমানের সেবা এবং ঝামেলাহীন ব্যবস্থাপনার অঙ্গীকার নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক মুসল্লিদের জন্য তারা ওমরাহ ভিসা প্রসেসিং, বিমান টিকিট, হোটেল বুকিং, পরিবহনসহ সার্বিক সেবা প্রদান করে করবে। অভিজ্ঞ জনবল ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহ যাত্রাকে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন দেশের ট্যুরিস্ট, স্টুডেন্ট ও অন্যান্য ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের সহায়তা প্রদান করছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করছে তারা। চিকিৎসা পর্যটনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের জন্য হাসপাতাল নির্বাচন, মেডিকেল ভিসা প্রসেসিং, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ ও যাতায়াতের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য। সততা, দক্ষতা ও আন্তরিক সেবার মাধ্যমে ধর্মীয় ভ্রমণ, বিদেশ যাত্রা এবং চিকিৎসা সেবাকে সহজ ও ঝামেলামুক্ত করে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied