ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারের বিরু‌লিয়ায় সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদে অনীহা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৭-৩-২০২৬ বিকাল ৫:৪১

ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ ফুডকোর্ট ও দোকানপাট এবং নতুন নতুন স্থাপনা। একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি এই জমি দখল করে ব্যবসা পরিচালনা করলেও নীরব ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিরুলিয়া ব্রিজ সংলগ্ন সড়ক ঘেঁষে  সওজের মালিকানাধীন জায়গায় বাঁশ, লোহার এঙ্গেল, টিন এবং পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে একাধিক খাবারের দোকান ও ফুডকোর্ট এবং অবৈধ স্থাপনা। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনাসহ নাগরদোলা স্থাপন করা হয়েছে।

মূলত বিরুলিয়া-সাভার সংযোগ সড়কটিতে প্রাকৃতিক সৌন্দর্যের কারনে রাজধানীর আশপাশের মানুষদের নজর কেড়েছে। এতে ছুটির দিনসহ প্রতিদিনই শত শত দর্শনার্থী এ সড়কে ভিড় করে।  এ সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে সড়ক ও জনপথের জমি দখল করে গড়ে তুলেছে অবৈধ দোকান-পাট ও নতুন নতুন স্থাপনা। সেসব দোকানপাট বসিয়ে প্রতিদিন ২’শ থেকে ২’শ ৫০ টাকা করে চাঁদা তুলছে প্রভাবশালী মহল।
 
রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, বিরুলিয়া ব্রিজে বিকেল হলেই শত শত মানুষ এখানে ঘুরতে আসে। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রভাবশালী মহল অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিদিন চাঁদা তুলছে। এসব দোকানের সামনে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা না থাকায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার মতো ঘটনা বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিরুলিয়া ব্রিজ ফুডকোর্টের এক দোকানী বলেন, আমাদের এই ফুডকোর্টের মালিক বিকাশ নামে এক ব্যক্তি। আমরা তাকে প্রতিদিন হিসেবে আড়াই’শ টাকা করে ভাড়া দেই। তবে জমি বিকাশের কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন, জমির বিষয়টি আমরা জানি না।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এর ঢাকা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সড়কের জমিতে যেকোনো স্থাপনা তৈরি অবৈধ। আমরা ওই সড়কটি পরিদর্শন করেছি। সড়কের জমিতে যে সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা আছে, তা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ