হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ২০০ বস্তা চিনি হাতিয়া থানায় সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন। অপরদিকে ইউএনও কর্তৃক উদ্ধার করা ৮৫ বস্তা চিনি উপজেলা পরিষদের ত্রাণ গুদামে সংরক্ষণ করা হয়েছে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ শনিবার ভোরে আফাজিয়া বাজারের একটি গুদাম থেকে ২০০ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে। অপর দিকে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন চর কিং ইউনিয়নের জনৈক হেলাল উদ্দিনের বাড়ি ও গুদাম থেকে ৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছেন। অভিযানের খবর পেয়ে অপরাধী চক্র পালিয়ে যাওয়ায় ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ও হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২