বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ-এ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৯ মার্চ) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়-এর উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার,উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এস আই) তোফাজ্জল হোসেন, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, মহিবুল ইসলাম সৌরভ,
সাংবাদিক তুহিন শিকদার,বায়েজিদ বাপ্পি, ,মিজানুর রহমান,বাকেরগঞ্জ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মিরা দেবনাথ, সি.আই.পি আর বি এর আঞ্চলিক সমন্বয়ক মোতাহের হোসাইন, নারী সংগঠক শাবনুর আকন প্রমুখ।
নারী সংগঠক ফুলে জান্নাত সুরভী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশ, সেইভ দ্য চিলড্রেন, আহছানিয়া মিশন, সিআইপিআরবি, কোডেক, বাকেরগঞ্জ প্রতিবন্ধী সংস্থা ও বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বাকেরগঞ্জ প্রতিবন্ধী সংস্থা-এর পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান