ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে ধামরাইয়ের উন্নয়নে কাজ করতে চাই: আসাদুল ইসলাম মুকুল


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ১:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বলেছেন,আমি ধামরাইবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি এবং সেই কাজ অব্যাহত থাকবে। মানুষের চাহিদা ও যুবসমাজের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে ধামরাইয়ের উন্নয়নে কাজ করতে চাই।
শনিবার (৭ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের কেন্দ্রীয় খেলার মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে স্থানীয় যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, এই এলাকার নানা সমস্যা নিয়ে যুব সমাজের সঙ্গে আলোচনা হয়েছে। আমি তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবো। আগামী দিনে একটি সুন্দর ধামরাই গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
মুকুল বলেন, চৌহাটের মানুষ এখন ন্যায়, উন্নয়ন ও সম্মানের রাজনীতি দেখতে চায়। দীর্ঘদিনের অবহেলা, অনিয়ম ও বৈষম্য থেকে বের হয়ে একটি সুন্দর ও সুশাসিত ধামরাই উপজেলা গড়ার প্রত্যাশা এখন সবার মাঝে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার