ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ১:২৯

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া মিনা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দরগাপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য সাবেক জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর (পেশাজীবী থানা) আমীর ও সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খাঁন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নূর-নবী, শিব্বির আহমদ, জুয়েল আহমদ, এজাজ চৌধুরী স্মরণ, সাবেক ইউপি সদস্য আহমদ, বাদশা মিয়া ও আলী হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত