সীতাকুণ্ডে কৃষিজমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নডালিয়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল( মাটির উপরের স্তর )কাটা ও পরিবহনের দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে সীতাকুণ্ড মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় বালু উত্তোলন, পুকুর ভরাটসহ তিন ফসলি জমির টপ সায়েল কেটে অন্যত্র বিক্রি করছে অসাধু চক্র । এমন খবর পেয়ে অভিযান চালিয়ে মাঠি কাটা বন্ধ ও জরিমানা করা হয়।
অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে গাড়িচালক কাউছার হোসেন সাকিব ও আব্দুল মোতালেবকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, দীঘর্দিন ধরে একটি অসাধু চক্র অবৈধ ভাবে ফসলি জমি কেটে বিক্রি করছে। যা আইনত অপরাধ। আজ তাদের জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মনপুরায় দিনের আলোতে দোকানঘরের তালা ভেঙে দখল
বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
হিল উইমেন্স ফেডারেশনের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিশুদের অন্যতম বিনোদন কেন্দ্র চাঁদপুরের কিড্স কিংডম
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
কালকিনিতে প্রগতি সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে তৃণমূলের আস্থার কেন্দ্রে হাজী আল মামুন
সীতাকুণ্ডে কৃষিজমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
কোরআন ও নামাজ শিক্ষা কোর্সে শিশু থেকে প্রবীণ সবাই এক কাতারে