ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ১:৩৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৯ বছর বয়সী একজন শিশুকে ধর্ষণ মামলার  আসামী মো. রমজান মোড়ল (৬১) কে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এই আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। গ্রেফতার রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের আব্দুল মজিদ মোড়ল ওরফে পাচুর ছেলে। ধর্ষন ঘটনার পর থেকে সে পলাতক ছিলেন। ফকিরহাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম  জানান, গত ৩০ অক্টোবর ২০২৫ বেলা ১১টার দিকে দিকে রমজান মোড়ল শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে ধারালো অস্ত্র (হাসুয়া) ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই রমজান মোড়ল পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা নিজে বাদী হয়ে রমজান মোড়লের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় একটি মামলা করেন।  রমজান ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে রমজান মোড়লকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত