হিল উইমেন্স ফেডারেশনের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জুম্ম সমাজ ব্যবস্থায় নারী ও মেয়েদের অধিকার ন্যায় বিচার ও কর্ম সুনিশ্চিতকরণ এই শ্লোগানে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটিকে সামনে রেখে রবিবার (৮ মার্চ সকালে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো শিল্পকলা একাডেমির মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ ও ছাত্রী অংশগ্রহন করে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ ঊষাতন তালুকদার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিশির কান্তি চাকমা, বিশিষ্ট আইনজীবী জুয়েল দেওয়ান, সমাজকর্মী কক্সি তালুকদার, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ সভাপতি জগদীশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সুবিনা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুচি মারমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর ক্ষমতায়নে শক্ত ভিত্তি পারে অর্থনৈতিক উন্নয়ন। এ জন্য নারীর অধিকার আদায়ে একই দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে সংঘবদ্ধ হয়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে। পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নারী নির্যাতনসহ সকল ধরনের অন্যায় দমন-পীড়ন, জুলুম বন্ধ করে নিপীড়নমুক্ত সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাসহ শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied