বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী কমান্ডার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সঙ্গীত শিক্ষক লিপি সাহা এবং শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং নারীদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Link Copied