মনপুরায় দিনের আলোতে দোকানঘরের তালা ভেঙে দখল
ভোলার মনপুরা উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোড়ালিয়া বাজারে স্থানীয় বাসিন্দা মাওলানা মো. গিয়াসউদ্দিনের প্রায় ৩৫ বছরের ভোগদখলে থাকা একটি দোকানঘরের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে দোকানটি দখল করেন একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. মানিক মাঝির ছেলে নাসিরউদ্দিন মাঝি।
শনিবার (৭ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, মাওলানা মো. গিয়াসউদ্দিনের বসতবাড়ি সংলগ্ন কোড়ালিয়া বাজার প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুটি দোকান ও একটি সিমেন্টের গুদাম রয়েছে। তবে মাঝখানের দোকানঘরটির ভেতরে কয়েকজন লোক অবস্থান করছেন।
স্থানীয় এক হোমিওপ্যাথি ব্যবসায়ী জানান, তার জানামতে জায়গাটি দীর্ঘদিন ধরে মাওলানা মো. গিয়াসউদ্দিনের দখলে ছিল। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে দোকানটির তালা ভেঙে কিছু লোক সেখানে প্রবেশ করে দখল নেয়।
স্থানীয় আরেক দর্জি দোকানদার বলেন, প্রায় ৩০–৩৫ বছর ধরে জায়গাটি মাওলানা মো. গিয়াসউদ্দিনের দখলে ছিল। হঠাৎ করে কিছু লোক দোকানের তালা ভেঙে ভেতরে কয়েকজন মহিলা ঢুকিয়ে দোকানটি দখল করে নেয়।
দোকান দখলের সময় এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি নামাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ তালা ভাঙার শব্দ শুনে দোকানের কাছে যাই। গিয়ে দেখি নাসিরউদ্দিন মাঝি মাওলানা মো. গিয়াসউদ্দিনের দোকানের তালা ভেঙে কয়েকজন মহিলাকে দোকানের ভেতরে ঢুকিয়ে দখল নিয়েছে। তবে দোকানের ভেতরে তেমন কিছু ছিল না।”
জমির মালিক দাবি করা মাওলানা মো. গিয়াসউদ্দিন বলেন, “আমি প্রায় ৩০–৩৫ বছর আগে এই জায়গাটি কিনেছি। তখন এটি একটি ডোবা ছিল। পরে ধীরে ধীরে মাটি ফেলে ডোবাটি ভরাট করে বাড়ি ও দোকানঘর নির্মাণ করি। কিন্তু ২০১৮ সালে হঠাৎ করে নাসিরউদ্দিন মাঝি একই মালিকের কাছ থেকে এই জমি কেনার দাবি করে।”
তিনি আরও বলেন, “পরে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল উভয় পক্ষের কাগজপত্র দেখে একই দাগ দুই পক্ষের কাগজে রয়েছে বলে জানান। তখন তিনি এজ বদল করে নিতে বলেন এবং আমাকে কিছু টাকা দিতে বলেন। কিন্তু নাসিরউদ্দিন মাঝি চেয়ারম্যানের সালিশ অমান্য করে আদালতে মামলা করেন। পরে আদালত থেকে সেই মামলা খারিজ হয়ে যায়।”
অন্যদিকে নাসিরউদ্দিন মাঝি বলেন, “২০১৫ সালে জমির মূল মালিক জমি মাপজোক করে এজবদল করে আমাকে চাষের জমি দেন এবং মাওলানা মো. গিয়াসউদ্দিনকে এই জায়গাটি দেন। কিন্তু কয়েক মাস পর আমাকে দেওয়া এজবদলের জমি তিনি কাসেম মাঝির কাছে বিক্রি করে দেন।”
তিনি আরও বলেন, “২০১৬ সালে কাসেম মাঝি দলিল দেখিয়ে আমাদের এজবদলকৃত জমি দখল করে নেয়। পরে আমি ইউনিয়ন পরিষদে দরখাস্ত করি। তখন চেয়ারম্যান বিষয়টি বিবেচনা করে মাওলানা মো. গিয়াসউদ্দিনকে আমাদের এজবদলের জমি ছেড়ে দিতে বলেন। কিন্তু তিনি জমি না ছেড়ে ভোলা জজ কোর্টে দুটি মামলা দায়ের করেন।”
নাসিরউদ্দিন মাঝির দাবি, “২০২৫ সালের ৩০ নভেম্বর আদালত তাদের করা দুটি মামলাই খারিজ করে দেয় এবং ৪১৫৭ নম্বর দাগের ৬০ শতাংশ জমির সকল কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে রায় দেয়। পরে আদালতের রায় অনুযায়ী আমরা ওই জায়গার দখল নিয়েছি।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ