বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
"শিক্ষকদের সাথে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর" (Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures) — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবার, গলাচিপা, পটুয়াখালীর যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা এবং গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগির, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় শিক্ষকরা তাদের বক্তব্যে দিবসের প্রতিপাদ্যের আলোকে পেশাগত সুরক্ষা ও মর্যাদার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেন। শিক্ষকরা উল্লেখ করেন যে, দেশে দীর্ঘ দিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলোতে গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তীব্র পদ শূন্যতা তৈরি হয়েছে, যার ফলে লেখাপড়ার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পাঠদান চলাকালীন শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ, ভর্তি প্রক্রিয়ায় স্থানীয় চাপ নিরসন, শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিলম্বহীন ভাতা প্রদানের দাবি জানানো হয়।
শিক্ষকরা আরও বলেন, ক্লাস টাইমে বাধ্যতামূলক প্রাইভেট পড়ানো বা দুর্নীতির মতো অনৈতিক কাজ বন্ধ করে শিক্ষকতার পেশাগত শ্রদ্ধা ও নৈতিকতা বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুজার মো. ইজাজুল হক তার বক্তব্যে শিক্ষকদের রাজনীতি থেকে শতভাগ দূরে থাকার তাগিদ দেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। কোনো শিক্ষক রাজনীতি করতে চাইলে তাকে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি এবং পরীক্ষা চলাকালে স্বজনপ্রীতি সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের প্রশাসনিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে ইউএনও নির্দেশ দেন যে, প্রধান শিক্ষকদের আগামী সাত দিনের মধ্যে সহকারী শিক্ষকদের যেকোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য লিখিতভাবে ইউএনও অফিসে জানাতে হবে।
দিবসের মূল বার্তা অনুযায়ী, শিক্ষকদের সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ