ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৪:৪০

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ঐতিহাসিক আনারপুরা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ বক্তারকান্দি এক জাক পায়রা স্পোর্টিং ক্লাব বনাম  লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর ২০২৬ রবিবার বিকাল ৪ টায়  ঐতিহাসিক আনারপুরা খেলার মাঠে আনারপুরা ফুটবল ফেডারেশন (আফুফে) এর আয়োজনে ও ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় প্রাক্তন খেলোয়াড়  আক্তারুজ্জামান  সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার। প্রধান পৃষ্ঠপোষক মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক এর আমন্ত্রণে এবং নিজ গ্রামের খেলা উপভোগ করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, আহসান উল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার। আনারপুরা ফুটবল ফেডারেশন (আফুফে) এর আয়োজনে ও ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ এর সার্বিক সহযোগিতায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় মালেক ডাক্তার, মোশারফ হোসেন,সিদ্দিকুর রহমান মোল্লা, দেলাওয়ার হোসেন দেলু,ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন,আবুবক্কর সরকার,আবুল বাশার, হুমায়ুন শিকদার,আলাউদ্দিন সরকার, শরিফুল মামুন, আব্দুস সাত্তার শিকদার সোহেল সহ গজারিয়া উপজেলা বিএনপির সকল  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

খেলাটি ৯০ মিনিট ধরে চলে।খেলা শেযে বক্তারকান্দি এক জাক পায়রা স্পোর্টিং ক্লাব কে ১/০ গোলে পরাজিত করে লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত