বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
কুড়িগ্রামের রৌমারীতে বছরের পর বছর অচল চালকলে, সরকারি খাদ্য গুদামে আমন চাল সংগ্রহ ও ধান ছাঁটাইয়ে বরাদ্দ সচলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। খাদ্যগুদাম কর্মকর্তার যোগসাজশে মানসম্মত চালের পরিবর্তে নিম্নমানের চাল সরবরাহ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন মিল মালিকগণ।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, ২০২৬ আমনধান মৌসুমে সরকারি ভাবে ৩৬ টাকা কেজি দরে ৯ শ ৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। ধান সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারনের ৯ শ ৬৬ মেঃ টন ধান ক্রয়ে সম্পন্নই দেখানো হয়েছে। একই সাথে উপজেলার ৩৩ টি চালকল মালিকের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৮শ ৪৬ মেট্রিক টন চাল ক্রয় করা হয়।
সরেজমিন গত (৩ আগষ্ট) বিকালে খাদ্যগুদামে গিয়ে জানা াযায়, চালকল মালিক নাসির উদ্দীন লাল মিয়ার এক (ট্রাক্টর) কাকড়া গাড়ি ভর্তি ধান ছাঁটাইয়ের মানসম্মত চালের পরিবর্তে নিম্নমানের খাবার অযোগ্য ৫০ কেজি ওজনের ১শ ৮০ বস্তা চাল খাদ্য গুদামে ঢুকানো হয়েছে। কর্মকর্তা বলেন, জোরপুর্বক এই চালকল মালিক ধান ছাঁটাইয়ে মানসম্মত চালের পরিবর্তে নিম্নমানের অযোগ্য চাল সরবরাহ করে আসছেন।
একটি সূত্রে জানাযায়, কৃষকদের কাছ থেকে ৯ শ ৬৬ মে. টন ধান ক্রয় করা হয়। পরবর্তিতে যেমন শান্ত চালকল, সজিব চালকল, রাইয়ান চালকল, সোহেল চালকল, মোহাম্মদ আলী চালকল, বিপ্লব চালকল, ভাই ভাই চালকল, আরিফ চালকল, ভাই বোন চালকল, ভাই ভাই চালকল, ইয়াসিন চালকল মালিকের খাদ্যগুদাম কর্মকর্তার সাথে ১৩ টি চালকল, ধান ছাটাইয়ের চুক্তিবদ্ধ হন।
এরপর তারা ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে ২ থেকে ৩ বার পুনঃবরাদ্দ নেন। নিয়ম অনুযায় ীতারা নিজেদের মিল চাতালে ধান ছাঁটাই করে গুদামে চাল সরবরাহ করার কথা হলেও তা না কওে বাজার থেকে নিম্ন মূল্যেও চাল ক্রয় করে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে সরকারি বরাদ্দকৃত ৮শ ৪৬ মে: টন চাল ৩৩ চালকল মালিকগণও বাজার থেকে কম মূল্যে চাল ক্রয় করে নিম্নমানের খাবার অযোগ্য পুরাতন চাল গুদামে সরবরাহ করে আসছেন।
এভাবে একদিকে চালকল মালিক ও খাদ্য গুদাম কর্মকর্তা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অপরদিকে খাবার অযোগ্য চাল গুদামে সরবরাহ কওে সরকারের ভাবমুর্তি নষ্ট করা হচ্ছে।
চালকল মালিক সাবেক সভাপতি নাসির উদ্দিন লাল মিয়া বলেন, আমি এমন নিম্বমারেনর পচাঁ চাল দেইনি। গুদামের কর্মকর্তার সাথে যোগসাজসে কিছু মহল ব্যবসা করে যাচ্ছে। নিম্নমানের চালর, তারাই দিয়ে আমার দোষ দিচ্ছে।
এবিষয়ে চালকল মালিক সমিতির সভাপতি শাহজালাল রানা বলেন, বর্তমানে চালকল তালিকায় রয়েছে ৩৩ টি। আমি প্রশাসনের কাছে দাবী করবো, যে চাতাল গুলির কোন অবকাঠামো নেই সেই গুলি বন্ধের ব্যবস্থা করা হউক। আর যে গুলির অবকাঠামো মোটা মুটি রয়েছে, সে গুলি পুনঃরায় অবকাঠামো ভালো কওে বরাদ্দের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা লিটন বলেন, ধান ছাঁটাইয়ে ও গুদামে চাল সংগ্রহে মানসম্মত চাল সরবরাহে ১৯/২০% হয়ে থাকতে পারে। সব বস্তা তো বাছাই করে গুদামে তোলা সম্ভব না। চালকল মালিকের সাথে যোগাসাজশের কথা তিনি অস্বীকার করেন।
এ বিষয়েউ পজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মোঃ মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে পাওয়া যায় নি।
উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, চালকলে আগুন না দিয়ে, বাজার থেকে নিম্নমানের চাল ক্রয় করে খাদ্য গুদামে সরবরাহের বিষয়টি জানিনা। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত