ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. নুরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কটিয়াদী মডেল থানা পুলিশের সহযোগিতায় পূর্বধলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুরুজ্জামান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম মাদানীর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে দেশের বিভিন্ন স্থানে তার নামে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ এবং সেখানে বক্তব্য দেওয়ার কথা বলে প্রায় দুই বছর ধরে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নুরুজ্জামান ও তার সহযোগীরা। এভাবে তারা অসৎ উদ্দেশ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নুরুজ্জামানকে শনাক্ত করে পুলিশ।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ আরও তিনটি মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied