আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান: উৎকণ্ঠায় পরিবার
নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মিজানুর আকন্দ (৩৩) নামে এক যুবকের। সন্তানকে ফিরে না পেয়ে তার পরিবারের মাঝে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের মনছুর আকন্দের ছেলে মিজানুর আকন্দ গত (১০ জানুয়ারি) ২০২৬ ইং তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার কোনো হদিস পাননি।
নিখোঁজ মিজানের পিতা মো. মনছুর আকন্দ জানান, মিজানুর কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রিয় সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সবাই ভেঙে পড়েছেন। তাকে ফিরে পেতে তারা এখন দিশেহারা। এ ঘটনায় ইতিপূর্বেই আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ নিখোঁজ ওই যুবকের সন্ধানে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন থানায় তার তথ্য পাঠানো হয়েছে।
Aminur / Aminur
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান