টুঙ্গিপাড়ায় আড়ম্বরপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আড়ম্বরপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে টুঙ্গিপাড়া উপজেলার বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ি বাগচীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলামিন হাওলাদার, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইমরান শেখ, মহিলা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা এবং সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অদম্য নারীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
Aminur / Aminur
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর