ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:২৪

রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকাল ৩টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইলা শারমিন, বিআরডিবি কর্মকর্তা শারমিন সুলতানা এবং সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১১ জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। 
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন