কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে এলো ২০ ফুট দৈর্ঘ্যের মরা তিমি
কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসেছে প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের একটি মরা তিমি। গতকাল রাতে এটি মাটি চাপা দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ নিজ উদ্যোগে স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেন।
গত কয়েকদিন আগে দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলি পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে তিমিটি ভেসে আসে বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন।
চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ জানান, সৈকতে মরা তিমি পড়ে থাকলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের আশঙ্কা থাকে। তাই স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তিমিটির ওজন আনুমানিক প্রায় এক টন এবং দৈর্ঘ্য প্রায় ৫ থেকে ৬ মিটার হতে পারে।
স্থানীয়রা জানান, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মাঝে মধ্যে বড় সামুদ্রিক প্রাণী ভেসে আসে। তবে কুতুবদিয়ার সৈকতে তিমি ভেসে আসার ঘটনা খুবই বিরল।
এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস