ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রেনের কাছে কুপোকাত মেসি-নেইমারদের পিএসজি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২১ সকাল ৯:৫৭

তারকাসমৃদ্ধ পিএসজিকে চমকে দিল রেন। প্রতিপক্ষের মাঠে গতকাল রবিবার (৩ অক্টোবর) ঘরোয়া লিগের ম্যাচে ২-০ গোলে হেরেছে শক্তিতে অনেক এগিয়ে থাকা পিএসজি। যার ফলে লিগ ওয়ানে প্রথম হারের তেতো স্বাদ পেল মাওরিসিও পচেত্তিনোর দল।

পুরো ম্যাচে ফিনিশিংয়ে বিবর্ণ ছিল এমবাপে-নেইমার-মেসিতে গড়া পিএসজির আক্রমণভাগ। প্রায় দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৩টি শট নেয় দলটি। কিন্তু একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। রেনের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরু থেকেই বেশ কিছু আক্রমণ তৈরি করে পিএসজি। কিন্তু এমবাপ্পে ও নেইমারের ব্যর্থতায় গোলের দেখা পায়নি ক্লাবটি। ৩১ মিনিটে মেসির সেটপিস প্রতিহত হয় ক্রসবারে। এরপরই দেখা যায় রেনে ঝলক। প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে লিড নেয় ক্লাবটি। স্কোরশিটে নাম তোলেন গেইতা লেভোর্দে। বিরতির পর আরো একবার হতাশা পুড়ে পিএসজি। এবার ফ্লেভিয়া টেইটের গোলে স্কোরলাইন ২-০ করে ফেলে রেনে। ৬৮ মিনিটে এমবাপ্পের গোল অফসাইডে বাতিল হলে পরাজয়ের লজ্জায় ডুবে পিএসজি।

হারলেও লিগ টেবিলে অবশ্য শক্ত অবস্থানেই আছে পিএসজি। ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট তাদের। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লঁস। আর দারুণ এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে রেন।

প্রীতি / প্রীতি

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব