ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সন্দ্বীপে আন্তর্জাতিক নারী দিবস পালিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:২৫
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করে সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই-এর স্মার্ট প্রজেক্ট।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক মো. আবদুল খালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মো. মারুফ হাসান।
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম, উপজেলা মৎস্য অফিসার মো. আতিক উল্লাহ, সমাজসেবা অফিসার মো. মহসীন আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো. আক্তারুজ্জামান সুজন, সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই স্মার্ট প্রজেক্টের ব্যবস্থাপক মাহবুব আলম, এসডিআই সদর ব্রাঞ্চের ম্যানেজার সাইফুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক বাদল রায় স্বাধীন, বিভিন্ন শাখা ব্যবস্থাপক, সিনিয়র সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, ইসমাঈল হোসেন মনিসহ মহিলা অধিদপ্তরের আওতাধীন পরিচালিত সন্দ্বীপ উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মীবৃন্দ ও টিটিসির শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. মারুফ হাসান বলেন, “নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, সচেতনতা ও পারিবারিক সহযোগিতা অত্যন্ত জরুরি। নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে নারীর অধিকার, লিঙ্গসমতা ও কন্যাশিশুর সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত