ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের হাতে প্রশিক্ষক লাঞ্চিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:৩০
পঞ্চগড় মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের হাতে অফিসের প্রশিক্ষক লুনা বেগমকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।তবে অভিযোগ 
অস্বীকার করেন, বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও  জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কে এম ওয়াহিদুজ্জামান।
 
ভুক্তভোগী মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের লাঞ্ছিত লুনা বেগম বলেন,নারী দিবস উপলক্ষে সকালে শতাধিক আগত নারীদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উঠতেছিলাম। কিন্তু একটু দেরি হওয়ায় উপর থেকে কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নেমে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মাথার পিছনে ধরে ধাক্কা দেন তিনি।প্রতিনিয়ত অফিসে লাঞ্ছিতের ঘটনা ঘটে কিন্তু চাকুরির ভয়ে কেউ মুখ খুলে না।এ ঘটনার বিচার দাবী করেন তিনি।
অফিসের হিসাব রক্ষক সিলভিয়া বেগম বলেন,ডিডি স্যার অফিসের সবার সাথে খারাপ আচরন করেন।আয়া সালমা বেগম বলেন, গত কয়েকদিন আগে আমাকে লাথি মারছে।
 
জানা যায়,সারা দেশের মতো পঞ্চগড়েও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন হিসেবেও বিবেচিত হয়। জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার আহ্বানই এই দিনের মূল বার্তা।
 
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাশ বলেন,ভুক্তভোগী মহিলারা আমার কাছে আসসিলেন, বিষয়টি শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত