ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:৩১

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। 

এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরীন জাহান একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নারী উন্নয়ন ও অধিকার বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন  জেলা প্রশাসক আল মামুন মিয়া।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরীন জাহান সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, মাহবুবা সরকার ও সুফিয়া সুলতানা প্রমুখ।

এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার