বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
আলোচনায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা সংস্থার কার্যালয়, ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম ইয়াসমিনের সভাপতি উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা বিএনপি'র আহ্বায়ক সুলতান আহমেদ খান।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান সন্যামত, চাদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী সহ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমান অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোই আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য।
এমএসএম / এমএসএম
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২
ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা