কাশিয়ানীতে ওবায়দুর সিকদার হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবারের সদস্য ও গ্রামবাসী।
রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও পুলিশ এখনো চার্জশিট দাখিল করতে পারেনি এবং মামলার আসামিদের গ্রেফতারেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমনকি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়া হলেও পুলিশের তৎপরতা সন্তোষজনক নয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে নিখোঁজের দুই দিন পর কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার সড়কের পাশ থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা