ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্য সনদ না থাকায় জরিমানা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:৪৭

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ শেষে পশুস্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকায় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে নুরজাহানপুরের বাসিন্দা খাদেম আলীর ছেলে মাংস ব্যবসায়ী লেবু মিয়ার বিরুদ্ধে স্বাস্থ্য পরীক্ষা সনদ না রাখার দায়ে এ জরিমানা আদায় করা হয়।স্থানীয়দের অভিযোগ,সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন।এ নিয়ে মাংস ব্যবসায়ীর নিকট লোকজন জড়ো হয়ে ভীড় করে। স্থানীয় জনসাধারণ মাংসে সমস্যা রয়েছে বলে সন্দেহ করলে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাংস সংগ্রহ করে পরীক্ষা করেন। প্রাথমিকভাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে গরুটি বয়স্ক এবং গত কয়েকদিন আগে গরু জবাই করে মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গরুর স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকার দায়ে ওই কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা মাংস পরীক্ষা করি। পরীক্ষায় গরুটি বয়স্ক ও মাংস ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে নিশ্চিত হওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অসুস্থ পশুর মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার