ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভূল্লী থানা পুলিশ। এসব অভিযানে মোট ৯১ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ডিবি অফিসের পৃথক অভিযানে শনিবার বিকেল ও রাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে ঠাকুরগাঁও পৌরসভার ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ঝিগড়া দলুয়া গ্রামের সমির উদ্দিনের ছেলে মো. সালাম (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা এনে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এরপর রাতে পৌরসভার রোড এলাকার কামাল মার্কেট সংলগ্ন এক দোকানে অভিযান চালিয়ে ইসলামনগর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে মো. রবিউল আউয়াল (৪৭) ও ছিট রহিমানপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. শাহাজাহান আলী (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে ভূল্লী থানার পৃথক অভিযানে খলিশাকুড়ি পোস্ট অফিস পাড়া এলাকার মৃত গাজিম উদ্দীন সরকারের ছেলে মো. হুমায়ুন কবির (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকের উৎস শনাক্তে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’