সোনারগাঁয়ে দূর্বৃত্তদের আগুনে একটি মুদিদোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চাঁন্দেরচক এলাকায় দূর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টা সময় অগ্নিকান্ডের এঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় দোকান মালিক আয়নাল হক বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগে দোকান মালিক উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় রাত ১১টা পর্যন্ত বেচাবিক্রি শেষে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। পরে রমজান মাস উপলক্ষে শনিবার দিবাগত রাত ৩টা সময় সেহারি খাওয়ার জন্য ঘুম থেকে জেগে তার দোকানে আগুন দেখতে পায়। এসময় তার আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তৎক্ষনাক দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক আয়নাল হক জানান, সামনে আসন্ন ঈদ উপলক্ষে বেচাবিক্রির জন্য নিজের নগদ ক্যাশ ও কিস্তির টাকার মাধ্যমে দোকানে ৩ লাখ টাকার নতুন মালামাল তুলেছি। এছাড়া দোকানের ক্যাশে থাকা নগদ ১ লাখ টাকা, দুটি বড় ফ্রিজ ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরো বলেন, একটি মুদিদোকানের আয় রোজগার দিয়ে আমার মা,বাবা, ছেলে, মেয়ের লেখাপড়াসহ ৭ সদস্যের একটি পরিবার চলত। এখন আমার একমাত্র আয় রোজগারের মুদিদোকানটি পুড়ে যাওয়ায় আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান, মুদিদোকানে অগ্নিকান্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিষয়টি অবগত করা হবে।
এমএসএম / এমএসএম
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত