চাঁদপুরে নারী দিবসে উদ্যোক্তাদের সম্মাননা প্রদান
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা ও নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, নারীদের নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে। বর্তমান সময়ে নারীদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।
জেলা প্রশাসক তার বক্তব্যে নারীদের সম্মান ও মর্যাদার প্রসঙ্গ তুলে ধরে বাল্যবিয়ে সহ নানা সামাজিক সমস্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির এই যুগেও অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছেন এবং ইভটিজিংয়ের মতো ঘটনার মুখোমুখি হচ্ছেন। তাই আগামী দিনের সমাজ গঠনে নারীদেরকেই মূল কেন্দ্রবিন্দুতে থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা।
আরো বক্তব্য দেন জেলা জামায়াতে আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা বেগম, তানিয়া ইসলাম এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আলাউদ্দিন পাটোয়ারী।
সবশেষে চাঁদপুর জেলার নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬