শরণখোলায় আগুনে প্রাথমিক শিক্ষকের বসতঘর ভস্মীভূত
বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের বসতঘর আসবাবপত্রসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই শিক্ষকের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আবু সালেহ সাউথখালী ইউনিয়নের এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে আবু সালেহর বাড়িতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন টিনশেড কাঠের ঘরটিতে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও শুষ্ক মৌসুমের কারণে বাড়ির পুকুর বা আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় তারা ব্যর্থ হন। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও বেহাল রাস্তার কারণে পৌঁছাতে বিলম্ব হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও মূল্যবান কাগজপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, অগ্নিকাণ্ডের সময় তিনিসহ পরিবারের সদস্যরা অসহায়ভাবে সব পুড়ে যেতে দেখেন। আগুনে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার সমপরিমাণ সম্পদ নষ্ট হয়েছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবী আলম জানান, খবর পাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে ৯ সদস্যের একটি টিম নিয়ে তারা রওনা হন। তবে ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত খারাপ থাকায় এবং আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানি এনে আগুন নেভানোর কাজ শুরু করার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন