ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট, অনিয়মের দায়ে জরিমানা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৬ বিকাল ৭:৪৩

 চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। রবিবার (৮ মার্চ) দুপুরে সীতাকুণ্ড বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযান চলাকালে তরমুজ বিক্রেতা, কাঁচা সবজি বিক্রেতা এবং মুরগি বিক্রেতাসহ বিভিন্ন  দোকানে অনিয়ম লক্ষ্য করা যায়। এ সময় ভোক্তা অধিকার ও বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট চারটি দোকানের  কাছ থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার জন্য সতর্ক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস