শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক রাশেদ হোসাইন। সভা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক বলেন নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ডিয়ার এ (DRA) ও বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে একটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এতে শ্যামনগরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে নারী ও কন্যাদের অধিকার সুরক্ষায় সংহতি প্রকাশ করে স্বাক্ষর করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত