ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৮-৩-২০২৬ রাত ৮:১৬
​গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার ভবেরচর ঈদগাহ ময়দানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 
​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জহির ফরহাদের সার্বিক সহযোগিতায় এবং যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
 
​ইফতার পূর্ব আলোচনায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ত্যাগের কথা স্মরণ করেন। জহির ফরহাদ তার বক্তব্যে বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছাত্রদল নেতা-কর্মীদের অসামান্য ভূমিকা ছিল। গত জাতীয় সংসদ নির্বাচনেও মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আগামীতে যেকোনো রাজপথের আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় গজারিয়া উপজেলা ছাত্রদল সদা প্রস্তুত রয়েছে।"
 
মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠিক সম্পাদক মাসুম প্রধান ইপু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিয়াজী,গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হানিফ প্রধান সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মুন্না, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জিহান খান লিখন, গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরাম হোসেন জিহাদ, টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান প্রমুখ।

আরমান / আরমান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ