ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৬ রাত ৮:১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০)  নামে এক কলেজ শিক্ষর্থী নিহত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাগড়া-বান্ধাবাড়ি সড়কের কেরানী ব্রিজ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শিক্ষার্থী। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুপুর আনুমানিক ১ টার দিকে মোটরসাইকেল যোগে রিয়াজ মটরসাইকেল যোগে বান্ধাবাড়ি থেকে নাগড়ার দিকে যাচ্ছিল কেরানী ব্রিজ মোড়ে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বহনকারী একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিয়াজ শেখ ও টমটম চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ শেখকে মৃত ঘোষণা করে। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, রিয়াজ শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের স্বজনেরা লাশ নিয়ে যায়। কোটালীপাড়া থানার এস আই সুকুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয় নাই। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত