ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

হোমনায় শিক্ষকদের সঙ্গে এমপি সেলিম ভূঁইয়ার মতবিনিময় সভা


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ৮-৩-২০২৬ রাত ৮:২০

কুমিল্লার হোমনায় উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। গতকাল রবিবার (৮ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষক সমাজই জাতি গঠনের মূল কারিগর। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং একটি আধুনিক, নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন, উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
পরে সংসদ সদস্য ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি যোগ দেন। সভায় নারী ও কন্যার অধিকার সুরক্ষা ও সমতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব