ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সিআরএ'র ইফতার মাহফিলে সাংবাদিকদের সাহসিকতার প্রশংসায় সাইদ আল নোমান


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ১:২৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজ ও রাষ্ট্রের ভিত মজবুত করে।”
রবিবার (৮ মার্চ) বিকেলে নগরীর একটি কনভেনশন সেন্টারে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত হাফেজ ও এতিম শিশুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এস, কে, খোদা তোতন, মোশারফ হোসেন ডিপটি, চট্টগ্রাম কারা পরিদর্শক আখি সুলতানা ও সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কলামিস্ট কামাল পারভেজ, রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, জার্নালিস্ট নির্বাচন বিশ্লেষক এস এম আবুল বরকত আকাশ এবং সাংবাদিক কামরুজ্জামান রনি। ফুলকলির জিএম এম, এ, সবুর, মানবাধিকার নেতা আবু তাহের চৌধুরী, মোঃ মনির হোসেন।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, আব্দুল কাদের রাজু, মো. রুবেল, সাইফুদ্দিন রমিজ, আশরাফ উদ্দীন, শাকিল আহমেদ, রিদুয়ান হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিয়াজ উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম বাবর, সাফায়েত মোর্শেদ, মনিরুল ইসলাম, গিয়াসউদ্দিন পান্না, রতন বড়ুয়া, জুয়েল শিকদার, সাহেদুর রহমান মোরশেদ প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসার হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেন আমন্ত্রিত অতিথিরা। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন