ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংরক্ষিত হচ্ছে মাগুরার ঐতিহাসিক ভাতের ভিটা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ১:৩৫

দীর্ঘ প্রতীক্ষার পর মাগুরা সদররের টিলা গ্রামে ঐতিহাসিক ভাবে ভাতের ভিটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাচীন এই জনপদে খনন কাজ শেষ করে বর্তমানে ধ্বংসাবশেষ সংস্কার ও সংরক্ষণের কাজে ব্যাস্ত সময় পার করছেন শ্রমিকেরা। 

সরেজমিনে টিলা গ্রামে গিয়ে দেখা যায়, ভাতের ভিটা এলাকায় খনন পরবর্তী সংরক্ষণের কাজ চলছে। প্রাচীন আমলের ইট, টালি ও চুন-সুরকির তৈরি স্থাপনাটির ধ্বংসাবশেষর চার পাশে নুতন সুরক্ষার বেষ্টনী তৈরি করা হয়েছে।

এখানে কর্মরত শ্রমিক নেপাল চন্দ্র যানান, প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আমরা এখানে দুই মাস ধরে কাজ করছি। প্রথমেই প্রত্নতত্ত্ব বিভাগ এই এলাকায় এসে ভাতের ভিটা পরিদর্শন করে বিভিন্ন বিষয় যাচায়-বাছায় করে যায়। 

এখানকার ইট, মাটি খুঁড়ে বিভিন্ন জিনিস যাচাই-বাছাই শেষে এটি সংরক্ষণের উদ্যোগ নেয়।তারপর আমাদের সংরক্ষণের কাজে এ এলাকায় কাজ করতে বলে। 

তিনি জানান, আমরা প্রথমে ভাতের ভিটা এলাকায় এসে ধ্বংসস্তুপের চার পাশে খনন কাজ শেষ করি। এখানে পুরাতন জমিদার আমলের ইটের তৈরি একটি ধ্বংসাবশেষ কুঠি বাড়ির চিহ্ন রয়েছে। 

এই বাড়িটির উপরের অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে। প্রাচীন আমলের ইট, বালি, মাটি আর চুন- সুড়কি দিয়ে এটি তৈরি হয়েছিল। এখন এই বাড়িটির নিচের অংশে শুধু ইটের ধ্বংসাবশেষ কিছু চিহ্ন রয়েছে, সেটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। 

ধংস স্তুপ এর চারপাশের খননের কাজ শেষ। আমরা এখন ইটের উপরের অংশ পরিষ্কার করে রং লাগানোর চেষ্টা করছি। 

টিলা গ্রামের স্থানীয় বাসিন্দা খোকন মৃধা বলেন, প্রায় ২ হাজার বছর আগে আমাদের এই গ্রামে ভীম রাজা নামে একজন বসবাস করতেন। তিনি প্রথমে এই এলাকায় একটি কুঠিবাড়ি তৈরি করেন। তখন এই গ্রামের নাম ছিল ভ্রমর দা। পরবর্তীতে এই ভ্রমরদা থেকেই এই গ্রামের নাম করন করা হয় টিলা।

ভীম রাজা একজন পরাক্রমশালী রাজা ছিলেন। তার রাজ্যের বিস্তৃত ছিল সুদুর পাবনা পর্যন্ত। পরবর্তীতে এখানকার নাম হয় ভাতের ভিটা। তিনি আরো জানান, অনেক আগে প্রত্নতত্ত্ব বিভাগের উচিত ছিল ঐতিহাসিক এটি সংরক্ষণ করার।

বর্তমানে এ ঐতিহাসিক স্থানটির সারা দেশের মধ্যে অন্যতম। এটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করায় আমরা এলাকাবাসি খুবই খুশি। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা