ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় লাকসাম - মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ১:৩৬

কুমিল্লায় অবস্থানরত লাকসাম -মনোহরগঞ্জবাসীদের সম্মানে কুমিল্লাস্থ লাকসাম - মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) কুমিল্লার ইবনে তাইমিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন  জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। তিনি  বলেন রহমত, বরকত ও নাজাতের পরিপূর্ণতা নিয়ে বছরে একমাস মাহে রমজান আমাদের মাঝে আসে।মাসটিকে যদি আমরা পূর্ণতায় পালন করতে পারি,তাহলে আমাদের  মুক্তি অবধারিত।

তিনি আরো বলেন -লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার যে সকল লোকজন কুমিল্লায় বসবাস করেন, তাদের প্রিয় সংগঠন লাকসাম -মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। এজাতীয় সংগঠনগুলোর মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ন সম্পর্ক তৈরি হয়।

লাকসাম -মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম -মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি মোহাম্মদ হোসাইন,লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার ,  মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, পিটিআই, কুমিল্লার সাবেক সুপারিন্টেন্ডেন্ট হারুনুর রশিদ ভূঁইয়া, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সাবেক পরিচালক আবদুল খালেক মোল্লা।

এসময় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুল বাতেন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজুর রহমানপ্রমুখ।

ইফতার মাহফিলে কুমিল্লায় বসবাসরত লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ