ঈদে থাকছে ১০ স্পেশাল ট্রেন, ঘষামাজায় ব্যস্ত শ্রমিক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ১০ সেট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানাগুলোতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, দিনে রাতে সমানতালে চলছে ঘষামাজার কাজ। ইতিমধ্যে অগ্রীম টিকিট বিক্রি করলেও পর্যাপ্ত পরিমান ইঞ্জিন/লোকোমোটিভ রেডি করতে পারেনি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তবে এটিকে তেমন সমস্যা হিসেবে দেখছেন না কর্তৃপক্ষ। যথাসময়ে প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ সরবরাহ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল। যেখানে প্রতিদিন ১২০টির মতো ইঞ্জিনের চাহিদা রয়েছে সেখানো পাওয়া যাচ্ছে মাত্র ৭০ থেকে ৭২টি। আর পশ্চিমাঞ্চলে ইঞ্জিনের সংকট না থাকলেও রয়েছে কোচের ঘাটতি। এরইমধ্যে ঈদ উপলক্ষে ১০ সেট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এই সংকটে ইঞ্জিনের জোগান দিতে নিয়মিত হিমশিম খাচ্ছে মেকানিক্যাল ডির্পাটমেন্ট। এই চাপ সামাল দিতে পূর্বাঞ্চলের জন্য কমপক্ষে ৯০টি ইঞ্জিন রানিং করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। তবে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সংকটের ফলে সর্বোচ্চ ৮৫টা পর্যন্ত ইঞ্জিন মেরামত করে সচল রাখা সম্ভব বলে জানিয়েছেন কারখানা সংশ্লিষ্টরা।
এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) সাদেকুর রহমান বলেন, চাহিদা অনুযায়ী ইঞ্জিন জোগানের চেষ্টা চলছে, এখন ৭২টি আছে তবে ১৬ তারিখের মধ্যে ৮৪/৮৫টা দেয়া সম্ভব হবে।
এবিষয়ে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) মো. বেলাল সরকার বলেন, যন্ত্রাংশের প্রচুর চাহিদা রয়েছে, মালামাল কেনাকাটা শুরু হয়েছে, বিদেশি মালামালও আসা শুরু হয়েছে। সংকট কেটে যাবে আশা করছি। ঈদে ৯০টি ইঞ্জিনের চাহিদা রয়েছে তবে যে যন্ত্রাংশ আছে তা দিয়ে ৮৫টি দেয়া সম্ভব হবে বলে আশা করছি।
সূত্র জানায় ২০২৬ সালে সারাদেশের রেলের ২টি অঞ্চলে ১০টি স্পেশাল ট্রেন চলাচল করবে। স্পেশাল ট্রেনগুলো চলবে, চাঁদপুর স্পেশাল-১ ও ২: (চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর), তিস্তা স্পেশাল- ৩ ও ৪: (ঢাকা-দেওয়ানগঞ্জ- ঢাকা), শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬: (ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার), শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮: (ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ) পার্বতীপুর স্পেশাল-৯ ও ১০: (জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর)। ইতিমধ্যে এসব ট্রেনের আগাম টিকেট বিক্রি করা হয়েছে। ১৬ মার্চ থেকে এসব ট্রেন চলাচলের কথা রয়েছে। গত ২২ ফেব্রুয়ারী রেলের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেয় হয়েছে। সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ১৬ মার্চ ২০২৬ তারিখ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা, ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর, রেক ব্যালান্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৪৭ টি এমজি কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য মালবাহী ট্রেনের লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এবিষয়ে পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানার কর্ম ব্যবস্থাপক (নির্মাণ) রাজিব দেবনাথ জানান, আমাদের ১০৫টি কোচ মেরামতের টার্গেট দেয়া হয়েছে। ৮ মার্চ পর্যন্ত ৯২ টা রিলিজ দেয়া হয়েছে, ১৬ তারিখের মধ্যে আরো ১৮টা দেয়া যাবে। স্পেশাল ট্রেনে যুক্ত হওয়ার পর বাকীগুলো ট্রাফিকে যুক্ত হবে।
সভায় আরো বলা হয়েছে, নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান, সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকগণের তদারকির মাধ্যমে ট্রেন অপারেশন পরিচালনা করা।
দুর্ঘটনা প্রতিরোধকল্পে ও ট্রেন সিডিউল অক্ষুন্ন রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিং এর ব্যবস্থা, রেল ব্রীজসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা, দুর্ঘটনাস্থলে প্রেরণের লক্ষ্যে রিলিফ ট্রেনসমূহ সার্বক্ষণিক প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও ঈদুল ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। ঈদের পূর্বে ১৯ মার্চ রাত ১২ টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানী তেলবাহী ট্রেন ব্যতিত অন্যান্য সকল গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে, ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড়-বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাব এর সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা থাকবে। একই সাথে নাশকতা প্রতিরোধঃ চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধকল্পে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগীতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করবে। টিকিট জালিয়াতি রোধে বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজ চালু করার কথা রয়েছে। রেলওয়ের নিজস্ব ওয়েব সাইট এবং কাউন্টার ব্যতিত অন্য কোন মাধ্যম হতে টিকিট ক্রয় না করার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন বলেন, পূর্বাঞ্চলে কিছু ইঞ্জিন সংকট রয়েছে, তবে ঈদ যাত্রায় তার কোন প্রভাব পড়বে না। যথাসময়ে চাহিদা মোতাবেক ইঞ্জিন সরবরাহ করা যাবে বলে মনে করছি। আর নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতে রেলভবনের সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা হবে।
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের মুখপাত্র এডভোকেট এম.আর. মনজু বলেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত গনতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই ঈদ সমাগত। উপরন্তু বৈশ্বিক ও আভ্যন্তরীণ প্রেক্ষাপটে সংগত কারনেই নুতন সরকার ঈদ যাত্রায় সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব বিবেচনায় কাজ শুরু করেছে। গনতান্ত্রিক বাংলাদেশে বিরাজিত স্বস্থির পরিবেশে ঈদ যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত চলাচল বিগত বহু বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশী হবে বলে ধারণা করা যায়। অপেক্ষাকৃত নিরাপদ, স্বাচ্ছন্দ ও সাশ্রয়ী ভ্রমণ মাধ্যম হিসাবে রেলে যাত্রীচাপ বেশি হবে। চাহিদার বিপরীতে প্রয়োজনের তুলনায় জনবল, ইঞ্জিন, কোচ অপ্রতুল। তবে ট্রেনের সময়ানুবর্তীতা, যাত্রী নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের মোটিভেশন কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারীত্ব, দায়িত্বশীলতার সাথে ইঞ্জিন, কোচ, লাইন, সিগনালিং পরিচর্যায় এবং ট্রেন পরিচালনায় সকল কাজে উদ্বোদ্ধ করছি। পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনাগুলো বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ঈদ যাত্রার নিশ্চিত করতে রেলকর্মীদের মাঝে স্বতঃস্ফূর্ততা আনায়নে কাজ করছি। নুতন সরকার একটি স্বস্থির ঈদ যাত্রা উপহার দিবে ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
জিরায় ভেজাল: বগুড়ায় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা
মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
সিংড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর, জখম
উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- এমপি মাহবুব আলম
নেত্রকোনায় শহীদ জিয়ার তিলকখালি খাল পুনঃখননের উদ্বোধন
নিরাপদ রেল ভ্রমণের স্বার্থে দক্ষতার সহিত কাজ করার আহবান এমআর মনজুর
শরণখোলায় বিএনপি কর্মী মাসুম হত্যা মামলার ৩ আসামির রিমান্ড
রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে শেকৃবি শিবিরের ইফতার,আসেনি ছাত্রদল
ফরিদগঞ্জে সালিসে চোর সাব্যস্ত করায় তরুণের আত্মহত্যা
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বোয়ালমারীতে ইফতার পার্টির আড়ালে ৭ই মার্চ উদযাপন,তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে
ডাসারে বাসচাপায় নিহত ১, ঘাতক বাস আটক