ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজ ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ১:৪৪

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার (৭ মার্চ) কলেজ কর্তৃপক্ষ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণার জন্য মাত্র তিন দিন সময় পেয়েছেন। সময় স্বল্পতা নিয়ে প্রার্থীদের মধ্যে কিছু অভিযোগ থাকলেও তারা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩১৭ জন। এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ম্যানেজিং কমিটির প্রতিনিধি নির্বাচন করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০২ সালে এই কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হয়। প্রতিবছরই একাধিক প্রার্থী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ রয়েছে।

এবারও পূর্বের ন্যায় সমঝোতার মাধ্যমে প্রার্থী নির্ধারণের চেষ্টা চলছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রায় ৯ লাখ টাকার বিনিময়ে সমঝোতার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার একটি পায়তারা চলছিল। তবে বিষয়টি এলাকায় জানাজানি হলে কলেজের পার্শ্ববর্তী গুঞ্জর গ্রামের যুবসমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ একত্রিত হয়ে এর প্রতিবাদ জানান।

স্থানীয়দের দাবি, গুঞ্জর গ্রামের সচেতন যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তোলেন। তাদের চাপের মুখে শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

 এ বিষয়ে গুঞ্জর ঐক্য সমাজের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রার্থীরাও স্বল্প সময়ের মধ্যে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচনে মোট ৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। তারা হলেন— ব্যালট নম্বর ১ মো. গোলাম মোস্তফা, ব্যালট নম্বর ২ মো. আলমাস উদ্দিন, ব্যালট নম্বর ৩ মো. সেলিম মিয়া, ব্যালট নম্বর ৪ মো. মনির হোসেন, ব্যালট নম্বর ৫ মো. ইব্রাহিম সরকার, ব্যালট নম্বর ৬ মো. মনিরুল ইসলাম, ব্যালট নম্বর ৭ মো. আব্দুস সাত্তার (বাবু) এবং ব্যালট নম্বর ৮ মির্জা মনিরুল হক।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে কলেজের শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর

বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন

রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত